ওমানের মধ্যস্থতায় হরমুজ চুক্তির খসড়া চূড়ান্ত করার শেষ পর্যায়ে থাকার কথা জানিয়েছে ইরান। অন্যদিকে আগামী দুই-এক দিনের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতেই ভ্যান্সের এই মন্তব্য সামনে এলো।
আলোচনার এই অচলাবস্থার জন্য ইরানের নেতৃত্বের ভেতরের বিরোধকে দায়ী করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তার মতে, ইরানি প্রশাসনের একটি পক্ষ যুদ্ধ শেষ করতে চাইলেও দেশটির পাগলাটে চরমপন্থিরা সংঘাত টিকিয়ে রাখতে চায়।
সব বাধা কাটিয়ে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি ইতিবাচক ফলাফলে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন ভ্যান্স। তিনি পূর্বাভাস দেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতেই থাকবে এবং জোর দিয়ে বলেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত থাকায় পররাষ্ট্রনীতির কট্টরপন্থিদের সমালোচনার বিষয়ে কোনও পাত্তা দেননি ভ্যান্স। তিনি বলেন, যুদ্ধটি সফলভাবে শেষ করার চেষ্টার দায় যদি তারা আমার ওপর চাপাতে চায়, তবে তা আমি সানন্দে মেনে নিতে রাজি।
ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি সংক্রান্ত একটি চুক্তির খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে বুধবার জানিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।







