মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

একটি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কিডনি সুস্থ হবে

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সুস্থ থাকতে কিডনির স্বাস্থ্য ভাল রাখা জরুরি। কারণ, দেহ থেকে বর্জ্য পদার্থ বের করতে দুটি কিডনি নিরন্তর কাজ করে। কিন্তু কিডনির কোনও কোনও সমস্যা অনেক সময়ে সহজে বোঝা যায় না। আর যখন উপসর্গ প্রকাশ্যে আসে, তখন অনেকটাই দেরি হয়ে যেতে পারে। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনির সমস্যা দূর করা সম্ভব। সম্প্রতি একটি গবেষণাপত্রে এই প্রসঙ্গে নতুন ইঙ্গিত পাওয়া গিয়েছে।

‘সেল মেটাবলিজ়ম’ জার্নালে আমেরিকার ইউনিভার্সিটি অফ ইউটার তরফে কিডনি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ইঁদুরের দেহে পরীক্ষা করে দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত কিডনিকে আগের অবস্থার ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেরামাইড নামক এক প্রকার ক্ষতিকারক ফ্যাটের প্রবেশ বন্ধ করা গেলে কিডনির স্বাস্থ্য ফিরিয়ে আনা সম্ভব।

গবেষক দলের প্রধান অধ্যাপক স্কট সমার্স জানিয়েছেন, ইঁদুরের দেহে সেরামাইডের জিনগত পরিবর্তন ঘটিয়ে দেখা গিয়েছে, তাদের আর কিডনির সমস্যা হয়নি। সেরামাইড কী ভাবে কিডনির মূল চালিকাশক্তি মাইটোকন্ড্রিয়ার ক্ষতি করে, তা-ও গবেষকেরা জানতে পেরেছেন। তার ফলে কোষের শক্তি কমে যায় এবং কিডনির ক্ষতি হতে শুরু করে। কিন্তু সেরামাইডের পরিমাণ যখন কমেছে, তখন মাইটোকন্ড্রিয়ার কোনও গঠনগত পরিবর্তন ঘটেনি বলেই জানা গিয়েছে গবেষণায়।


এই বিভাগের আরো খবর