বুলেটিনের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৈদেশিক মুদ্রা সম্পদ ৬৪৮ কোটি ৩ লাখ মার্কিন ডলার হ্রাস পেয়ে ৫৪ হাজার ৫৯০ কোটি ৪ লাখ (৫৪৫.৯০৪ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে স্বর্ণের মজুত ১ হাজার ৫৩৬ কোটি মার্কিন ডলার কমে ১১ হাজার ৯৩১ কোটি ৭ লাখ (১১৯.৩১৭ বিলিয়ন) ডলারে নেমে এসেছে।
এছাড়া স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ৪ কোটি ৯ লাখ মার্কিন ডলার কমে ১ হাজার ৮৮২ কোটি ৪ লাখ (১৮.৮২৪ বিলিয়ন) ডলার হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) ভারতের অবস্থান ২ কোটি ৫ লাখ মার্কিন ডলার দুর্বল হয়ে ৪৮৫ কোটি (৪.৮৫ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে।







