এ ছাড়া, অনুপ্রবেশের দায়ে ১ হাজার ৩০৩ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৪৮ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।অবৈধভাবে সৌদি ছাড়ার সময় আরও ১৭৩ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ২৫ জনকে।বর্তমানে, ২৪ হাজার ৮১০ জন পুরুষ ও ২ হাজার ৭৩০ নারীসহ ২৭ হাজার ৫৪০ প্রবাসী নির্বাসন ও প্রত্যাবাসনসহ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।এখন পর্যন্ত ১৯ হাজার ২৫৮ জনের নাম ভ্রমণ নথি প্রক্রিয়াকরণের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো করা হয়েছে। এ সময় ৯ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, রাজ্যে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের ১৫ বছর পর্যন্ত কারাভোগ ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে।







