ক্রিসপি ফ্রায়েড মাশরুম হোক বা স্যুপ, চিলি মাশরুম হোক বা আলু দিয়ে কষা তরকারি— ‘ব্যাঙের ছাতা’ দিয়ে যে কত বাহারি রান্না হয়, তার ইয়ত্তা নেই। তবে বাঙালি বাড়ির বাজারের ফর্দে রোজ মাশরুমের নাম থাকে না। কিন্তু রন্ধনশিল্পী সঞ্জীব কপূরের সহজ রেসিপি শিখে নিলে মাশরুম কিনে আনতে ইচ্ছে করবে ঘরে। তাঁর রাঁধা পদের নাম, মালাই মাশরুম। এটি বানানো হয় বাটন মাশরুম দিয়ে। শিখে নিন রেসিপি।
১২-১৬টি বাটন মাশরুম
আধ কাপ গ্রেট করা চিজ়
আধ কাপ জল ঝরানো টক দই
এক চিমটে সাদা গোলমরিচের গুঁড়ো
এক চিমটে সবুজ এলাচগুঁড়ো
এক চিমটে গরমমশলা গুঁড়ো
আধ কাপ ফ্রেশ ক্রিম
পরিমাণমতো গলানো মাখন
পরিমাণমতো তেল
এক চিমটে চাটমশলা
এয়ার ফ্রায়ার আগে থেকে গরম করে রাখুন ২০০ ডিগ্রি সেলসিয়াসে।
অন্য দিকে, একটি বাটিতে প্রক্রিয়াজাত চিজ় ভাল করে চটকে নিন। এতে মেশাতে হবে দই, আদা-রসুন-লঙ্কার বাটা, মরিচের গুঁড়ো, সবুজ এলাচগুঁড়ো এবং গরমমশলা গুঁড়ো।
এ বার এতে মাশরুমগুলি মিশিয়ে আবারও ভাল করে মাখিয়ে নিন।
এয়ার ফ্রায়ারে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দিন।
মাশরুমগুলি বার করে তার উপর দিয়ে গলানো মাখন ঢেলে দিন।
এ বার পরিবেশনের জন্য সঞ্জীব কপূর অল্প ফ্রেশ ক্রিম, চাটমশলা এবং সবুজ শাকপাতার ব্যবহার করতে বলছেন। সঙ্গে অবশ্যই থাকবে সবুজ চাটনি। তবে আপনার যেমন সুবিধা, সে ভাবেই গরম গরম পরিবেশন করতে পারেন।