লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে ২৫.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন বাবর আজম।দ্রুত উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। দুই ওপেনারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবে তিনে নেমে দেখে-শুনে খেলার চেষ্টা করেন বাবর। অভিজ্ঞ এই ব্যাটার ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ২৯ রানে।
বাবরের পর দ্রুতি ফেরেন সাইফ বেগ ও সালমান আলি আগা। এরপর হাসান নাওয়াজ এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও আরেক প্রান্তে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। এক সময় ধৈর্য্য হারিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন হাসান। তার ব্যাট থেকে এসেছে ৩১ বলে ১৭ রান। শেষ দিকে শাহিন আফ্রিদি ১৩ বলে ১৫ রান করলে একশ ছুঁতে পারে পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দিলশান মাদুশঙ্কা। ৮.৩ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।