মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

‘এ বার লোকে বলবে, এত চটি চেটেও কিছু হল না!’ ইমন

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশিত। সেই তালিকায় ইমন চক্রবর্তী নেই। যদিও নির্বাচনের কথা ঘোষণা হওয়ার পর থেকেই টলিউডের অন্দরের গুঞ্জন, গায়িকা নাকি প্রার্থী!

প্রার্থিতালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল, ইমনের নাম কোথাও নেই। ইমন খুশি? না কি এত গুঞ্জন শুনতে শুনতে গায়িকারও মনের কোণায় ইচ্ছে তৈরি হয়েছিল? প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। ইমনের স্পষ্ট জবাব, “এটা ছড়ানো হয়েছিল। আমি প্রথম দিন থেকে জানতাম, আমি রাজনীতির কোথাও নেই। আমি গানের দুনিয়ার মানুষ। গান নিয়ে বাঁচব। রাজনীতি আমার জন্য নয়।”


এই বিভাগের আরো খবর