শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কেন ভারতে থাকছেন, আদালতকে জানালেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বলিউড অঙ্গনের প্রতারক কিংবা ‘কনম্যান’ হিসেবে পরিচিত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে ভারতের দিল্লির আদালতে হাজির হতে হয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে। মামলার তদন্তে আগে থেকেই তার নাম এসেছে। 

মরক্কোর বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরাকে এর আগে দুইবার তলব করেছিল আদালত। চলতি মাসের শুরুতে তার আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চাইলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল। আদালতকে অবহেলা না করারও সতর্কতা দেন তিনি।

সুকেশ ও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। ২০২২ সালে তাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেননি বলে জানিয়েছিলেন নোরা।


এই বিভাগের আরো খবর