শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

কোথায় আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’, জানালেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ইরানের জন্য হরমুজ প্রণালি যেমন একটি কৌশলগত সম্পদ, তেমনি বাব আল-মান্দেব প্রণালিও দেশটির ‘বিকল্প অস্ত্র’ হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।খামেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে অবস্থানরত মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য একটি কৌশলগত সম্পদ।

বৃহত্তর আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেন মেদভেদেভ।তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি সেদিকে গড়াবে না। তবে অঞ্চলে সংঘাত চায় এমন সব দেশের এটি মনে রাখা উচিত।
এর আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছিল। গত ৮ জুন তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞাও ঘোষণা করে।


এই বিভাগের আরো খবর