বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার খুলে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যানার খুলে ফেলার ভিডিও পোস্ট করেন তিনি। ওই ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লিখেন, ‘দৃষ্টি আকর্ষণ করেছিলাম সংশ্লিষ্ট শিক্ষককে, ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম, উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম।


এই বিভাগের আরো খবর