সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ৫৬

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর ৪টার দিকে রাফাহ শহরের ফ্ল্যাগ রাউন্ডআবাউটে (জিএইচএফ-এর প্রধান বিতরণকেন্দ্রের কাছে) ইসরায়েলি সেনারা সহায়তা প্রত্যাশী জনতার ওপর গুলি চালায়। হেবা জুদা ও মোহাম্মদ আবেদ নামে দুজন প্রত্যক্ষদর্শী জানান, চারপাশ থেকে গুলি আসছিল, সবাই নিচে পড়ে যাচ্ছিল। তাঁরা জানান, গত এক সপ্তাহ ধরে তাদের পরিবারে খাদ্য জোগাতে এই বিপজ্জনক পথে বারবার আসছেন তারা।

উত্তর গাজায় তিনজন এবং গাজা সিটিতে আরও দুইজন সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।জিএইচএফ-এর বিতরণ কার্যক্রম শুরু হয় মে মাসের শেষদিকে।ওই সময় তিন মাসের সর্বাত্মক অবরোধ কিছুটা শিথিল করে ইসরায়েল। তবে তাতেও যথেষ্ট খাদ্য বা ওষুধ প্রবেশের সুযোগ মেলেনি।জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জিএইচএফ-এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, এই সংস্থাটি মূলত ইসরায়েলি সামরিক লক্ষ্যকে অগ্রাধিকার দেয় এবং ফিলিস্তিনিদের মানবিক চাহিদাকে পাশ কাটিয়ে চলে।

রাফাহ ও নেটজারিম করিডোরে একাধিক প্রাণঘাতী হামলার পর সম্প্রতি জিএইচএফ-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।মধ্য গাজার দেইর আল-বালাহ শহর থেকে আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম বলেন, বর্তমান ত্রাণ ব্যবস্থায় ফিলিস্তিনিদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও হতাশা তৈরি হয়েছে। ক্ষুধার্ত মানুষেরা এখন হয় না খেয়ে মরছেন, নয়তো একটি আটার ব্যাগ পাওয়ার জন্য জীবন ঝুঁকিতে ফেলছেন।


এই বিভাগের আরো খবর