সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

চা খুবই স্বাস্থ্যকর পানীয়, স্বীকৃতি দিল এফডিএ

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

পানীয় হিসেবে চা ভাল না খারাপ? এক কথায় এর উত্তর দেওয়া মুশকিল। দুধ, লিকার, ভেষজ চা, আইস টি, গ্রিন টি— হরেক রকমের চা খাওয়ার চল রয়েছে। চায়ে ট্যানিন থাকে, এই বস্তুটি যেমন শক্তি জোগায় তেমনই নেশাও তৈরি করে। তাই চা খেলে শরীরের লাভ হবে না ক্ষতি, সেই নিয়েই দ্বিধাদ্বন্দ্ব চলছিল এত দিন। কেউ বলছিলেন, চায়ে কোনও পুষ্টিকর উপাদানই নেই। আবার কারও মত ছিল, চা বেশি খাওয়া মোটেই ভাল নয়। চা নিয়ে এই চাপানউতরের মাঝেই আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ’ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চা পানে কোনও ক্ষতি নেই। চা খুবই স্বাস্থ্যকর পানীয়।

এক কথায় চা-কে স্বীকৃতি দিয়েছে এফডিএ। আর তাতেই বিশ্ব জুড়ে চা-প্রেমীদের মধ্যে এখন খুশির আবহ। ভারতে শুধু নয়, গোটা বিশ্বেই চায়ের কদর রয়েছে। এ দেশের তো অধিকাংশেরই সকাল শুরু হয় চায়ে চুমুক দিয়ে। ঘুম থেকে উঠে এক কাপ চা দরকার হয়। ঘরোয়া আড্ডা, অফিসের মিটিং চা ছাড়া ভাবাই যায় না। বাড়িতে অতিথি আপ্যায়নে চা পরিবেশন করাই রেওয়াজ এখানকার মানুষজনের। চা-প্রেমীরা তো বলেই থাকেন, এক কাপ গরম চা খেলেই নাকি মনের যত ক্লান্তি চলে যায়। শরীরও তরতাজা হয়। কাজেই চা-কে মন্দ বলা যাবে না কোনওভাবেই।

চায়ে পে চর্চা

চা নিয়ে এত সন্দেহ তৈরি হয়েছে কয়েকটি গবেষণার রিপোর্টকে ঘিরে। দাবি করা হয়েছিল, চায়ে এমন উপাদান রয়েছে, যা ক্যানসারের কারণ হতে পারে। চা বেশি খেলে শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে যেতে পারে, এমনও দাবি করা হয়।


এই বিভাগের আরো খবর