রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিনদিনের মস্কো সফরের প্রথম দিনেই জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলো ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে, তার পরিবেশ রয়েছে ভারতে।রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর  মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন।


এই বিভাগের আরো খবর