এর আগে আগস্টে মস্কো গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তখনই জানা গিয়েছিল যে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তখন তার আসার দিন ঠিক হয়নি। আর এই পরিস্থিতিতেই প্রায় চূড়ান্ত হয়েছে পুতিনের ভারত সফর। সম্ভবত ৫- ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে তিনি এই সফর করবেন বলে জানা গেছে।প্রসঙ্গত, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৭ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হয়েছে।