সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ঢাকায় জিকা ভাইরাসের রোগী শনাক্ত

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ঢাকায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত তিন মাসে আটজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত বছরও পাঁচজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত।বুধবার (২৭ নভেম্বর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন।জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা বলে আইইডিসিআর জানিয়েছে।২০১৪ সালে দেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, এর চিকিৎসা উপসর্গভিত্তিক।


এই বিভাগের আরো খবর