এদিকে সকাল থেকেই কেন্দ্রগুলো পরিদর্শনের বের হয়েছেন প্রার্থীরা। উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দিতে সকালেই উপস্থিত হয়েছেন ভিপি পদে দুই হেভিওয়েট প্রার্থী ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম ও ছাত্রশিবির প্যানেলের আবু সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা (৪ হাজার ৭৫৫ ভোট)। স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন সিনেট ভবন কেন্দ্রে (৪ হাজার ৮৩০ ভোট)।
সবচেয়ে বেশি শিক্ষার্থী ভোট দিচ্ছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হলের মোট ৬ হাজার ১৫৫ শিক্ষার্থী ভোট দিচ্ছেন। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের ৪ হাজার ৪৪৩ জন ছাত্রী। আর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শামসুন নাহার হলের ৪ হাজার ৯৬ জন ছাত্রী ভোটাধিকার প্রয়োগ করছেন।








