রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ত্রিপুরায় নারী-শিশুসহ ১৩ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলীয় এলাকা থেকে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।এছাড়া সীমান্তের দালাল চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলছে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বৃহস্পতিবার উত্তর ত্রিপুরায় নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। অনুপ্রবেশকারীদের সহায়তা করার দায়ে আসামের সীমান্তবর্তী এলাকার এক ব্যক্তিসহ দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর