পেটফাঁপা, গ্যাস, হজমের গোলমাল হলে ঘরোয়া টোটকা হিসাবে অনেকেই জিরে ভেজানো জল খেয়ে থাকেন। তবে অভিনেত্রী অনন্যা পাণ্ডের কাছে এই পানীয়ের গুরুত্ব আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, খালি পেটে জিরে ভেজানো জল খেয়েই তাঁর দিন শুরু হয়। বিপাকহার উন্নত করতে এবং আর্দ্রতা বজায় রাখতে সকালে খালি পেটে এই পানীয়টি খাওয়া ভাল।
কী ভাবে তৈরি করবেন এই পানীয়?
২) তার মধ্যে এক-দু’চামচ গোটা জিরে দিয়ে দিন।
৩) বোতলের মুখ আটকে সারা রাত ওই ভাবে রেখে দিন। হাতে খুব বেশি সময় না থাকলে অন্তত চার-পাঁচ ঘণ্টা ভেজাতেই হবে।
৪) খাওয়ার আগে ছাঁকনির সাহায্যে জল থেকে জিরে ছেঁকে নিন।
৫) এ বার সকালে মুখ ধুয়ে খালি পেটে খেয়ে নিন ওই পানীয়টি। চাইলে হালকা গরমও করে নিতে পারেন।
১) প্রথমেই অনেকটা পরিমাণ জিরে খাওয়ার প্রয়োজন নেই। এক লিটার জলে এক থেকে দুই চা চামচ জিরেই যথেষ্ট। এই পানীয় খাওয়া অভ্যাসে পরিণত হয়ে গেলে জলের মধ্যে তিন থেকে চার চা চামচ পর্যন্ত জিরে দেওয়া যেতে পারে।
২) কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। প্রয়োজনের অতিরিক্ত জিরে ভেজানো জল খেলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।