সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দীর্ঘদিন লিচু টাটকা রাখার ঘরোয়া পদ্ধতি কী?

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

দেশের সুস্বাদু ও পুষ্টিকর ফলগুলোর মধ্যে লিচু অন্যতম।  রসে টসটসা এই ফল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এখন লিচুর মৌসুম। বাজারে লিচুর ছড়াছড়ি।  কিন্তু সুস্বাদু এ ফলটি বাজারে খুব বেশিদিন থাকেনা।  ৩০-৪০ দিনের মধ্যেই এ ফলটির মৌসুম শেষ হয়ে যায়। তখন লিচু কীভাবে খাবেন? এজন্য আগে থেকেই লিচু কিনে তা সংরক্ষণ করে রাখুন। যাতে দীর্ঘদিন ধরে লিচু খেতে পারবেন।

কিছু সহজ নিয়ম মেনে দীর্ঘদিন লিচু সংরক্ষণের উপায়-

প্রথমে লিচুগুলোর পাতা ও ডাল ছাড়িয়ে নিয়ে খবরের কাগজে মুড়িয়ে নিতে হবে। এরপর নরমাল ফ্রিজে রেখে দিলেই তা ভালো থাকবে অনেকদিন। আর এগুলো থেকে লিচু বের করে খাওয়ার পর আবার আগেরমতো ভালো করে কাগজে জড়িয়ে রেখে দিতে হবে।

এ ছাড়া আরও একটি পদ্ধতিতে লিচু সংরক্ষণ করা যাবে আরও বেশি সময়। এর জন্য প্রথমে লিচুগুলোর বোটা এক ইঞ্চি মতো রেখে কেটে নিতে হবে। এরপরে লিচুগুলোকে পানিতে ১০ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। ভালো মতো ধুয়ে নিয়ে টিস্যু বা কোনো শুকনো কাপড় দিয়ে লিচুর গায়ে লেগে থাকা পানি মুছে নিতে হবে। আবার লিচুগুলোর গা যেন একেবারে শুকনো হয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

খবরের কাগজ দিয়ে ভালো করে লিচুগুলোকে মুড়িয়ে মোটা একটি পলিথিনে রেখে মুখ শক্ত করে আটকে দিতে হবে। এরপরে কোন কাপড়ের ব্যাগে কাগজে মোড়ানো লিচুগুলো রেখে আবার সেটির মুখ বেধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। কাপড়ের ব্যাগ না থাকলে কোন প্লাস্টিকের বক্সে করেও এভাবে লিচু রাখা যাবে।


এই বিভাগের আরো খবর