সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নির্বাচনী উত্তাপে শেয়ার বাজারে ধস ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে টক্কর দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। আর এতেই ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে।

মঙ্গলবার (৪ জুন) ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয় ৩ দশমিক ৩ শতাংশ; সূচক নেমে আসে ২২ হাজার ৫৫৭ পয়েন্টে। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। সকাল সাড়ে ৯টায় এই সূচক নেমে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১০৭-পয়েন্টে।

আজ ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য কমেছে প্রায় ২০ লাখ কোটি রুপি। এরপর বেলা ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয় ৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

এনডিটিভি বলছে, করোনা মহামারি শুরুর পর এটি ভারতীয় বাজারে একদিনের সবচেয়ে বড় পতন।

গতকাল সোমবার ভারতের শেয়ারবাজারের নজিরবিহীন উত্থান হয়েছিল। বাজারের সূচক আবারও ৭৬ হাজারের ঘরে উঠে যায়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারের ঘরে উঠে যায়; উত্থান হয় ৭৩৩ পয়েন্ট।

গত তিন বছরের মধ্যে এই দুই সূচকের সবচেয়ে বেশি উত্থান হয়েছিল গতকাল। শেয়ারমূল্য বাড়ে ১৪ লাখ কোটি রুপি।


এই বিভাগের আরো খবর