বুধবার আকস্মিক এক ঘোষণার মাধ্যমে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। ওই তালিকায় রয়েছে চাদ। মার্কিন নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে ওই আদেশ জারি করেন ট্রাম্প।আগামী ৯ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞার খবর চাউর হওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তালিকায় থাকা আরেক দেশ সোমালিয়া। দেশটির মার্কিন রাষ্ট্রদূত দাহির হাসসান আবদির পক্ষ থেকে জানানো হয়, যে কোনও নিরাপত্তা ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
তবে, মার্কিন সিদ্ধান্তের ওপর নিজেদের বিরক্তি লুকানোর কোনও চেষ্টাও করেনি চাদ। ফরাসি বার্তাসংস্থা এএফপিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে সাবরে ফেদুল বলেছেন, মার্কিন ঘোষণায় আমরা হতবাক হয়েছি। বিশেষত তাদের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ আমাদের বেশি অবাক করেছে।







