এর আগে শনিবার সম্প্রচারিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি ভিডিও পডকাস্ট দ্য ইন্টারভিউ-এ অংশ নিয়ে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, আইনিভাবে কী পদক্ষেপ নেওয়া সম্ভব তা তার সিটির আইন বিভাগ বিবেচনা করছে।মামদানি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা নেদারল্যান্ডসের দ্য হেগে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ এনেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রতি বছর সেপ্টেম্বরে নেতানিয়াহু ঐতিহ্যগতভাবেই নিউ ইয়র্ক সফর করেন। মামদানির মন্তব্যের জবাবে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। আইসিসিকে একটি ক্যাঙ্গারু কোর্ট এবং নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানাকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ইসরায়েল লিখেছে, মামদানি মনে হচ্ছে নিজের ব্যর্থতা থেকে জনমতের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে মধ্যপ্রাচ্যের একমাত্র প্রাতিনিষ্ঠানিক গণতন্ত্র ও ইহুদি রাষ্ট্রের নেতাকে আক্রমণ করতে আগ্রহী।
রাধের বিচার করার আন্তর্জাতিক একতিয়ার থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়।সূত্র: রয়টার্স







