রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

পঞ্জাবে পাকসেনার হাতে আটক বিএসএফ জওয়ান

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পহেলগাঁওকাণ্ডের আবহে ভারতীয় সেনা জওয়ান আটক পাকিস্তানি সেনার হাতে। সেনা সূত্রে খবর, ভুল করে পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক পাকসেনা। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকসেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে বিএসএফ।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছে। তা নিয়ে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। সেই আবহে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পিকে সিংহ।


এই বিভাগের আরো খবর