রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতার কথা অস্বীকার মোদির

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ওই সময় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বা ভারত-পাকিস্তান ইস্যুতে মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনও আলোচনাই হয়নি। যুদ্ধবিরতির আলোচনা সম্পূর্ণভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচলিত সামরিক চ্যানেলের মাধ্যমে হয়েছিল, তাও পাকিস্তানের অনুরোধে। প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, ভারত অতীতেও কোনো মধ্যস্থতা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

শিল্পোন্নত দেশের সংগঠন জি সেভেনের সম্মেলনে যোগ দিতে কানাডা গেছেন মোদি। সেখানে অবস্থানকালে ট্রাম্পের অনুরোধেই মোদির সঙ্গে এই আলাপ হয়েছেন বলে দাবি করেন মিশ্রি। ফোনকলটি প্রায় ৩৫ মিনিটব্যাপী স্থায়ী হয়। মোদি-ট্রাম্প কথোপকথনের  বিষয়ে হোয়াইট হাইজের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।


এই বিভাগের আরো খবর