রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গভীররাত এবং ভোরবেলা প্রায় ১২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বাকিরা পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে আটক হয়েছেন।

পুলিশের উপ মহাপরিদর্শক ফয়সাল কামরান রয়টার্সকে বলেছেন, রাস্তা অবরোধের চেষ্টাকালে ৩৬ জনের মতো কর্মীকে গ্রেফতার করা হয়।পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারির দাবি, এক লাহোর থেকেই দুই শতাধিক কর্মীকে আটক করা হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময়, ইসলামাবাদ এবং রাওলাপিন্ডির নিকটবর্তী এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সে সময় পরিস্থিতি শান্ত ছিল।পিটিআইয়ের মিডিয়া উইং প্রকাশিত ভিডিওতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভের ঘটনা তুলে ধরা হয়েছে। যদিও রয়টার্স স্বাধীনভাবে সে সব ভিডিওর গ্রহণযোগ্যতা যাচাই করতে পারেনি।এদিকে, পাঞ্জাব আঞ্চলিক সরকারের মুখপাত্র উঝমা বুখারি পিটিআইকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, যা প্রত্যাখ্যান করেছেন দলটির মুখপাত্র।


এই বিভাগের আরো খবর