প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দুবাইয়ে পিসিবি ও বিসিবি প্রধান বৈঠক করে তিন ম্যাচের সিরিজ খেলার ব্যাপারে সম্মতি দেয়। আগামী ২৮ ও ৩০ মে এবং ১ জুন সিরিজের সবক‘টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে।







