শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বিশ্বব্যাপী নিজেদের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সব দেশে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার জন্য আপাতত কোনে সাক্ষাৎকার নেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনবিরোধী অবস্থান নিয়েছেন। এখন তার সরকার ভিসার অ্যাপয়েনমেন্টই স্থগিত করে দিলো।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কূটনীতিক ও ভিসা প্রদানকারী কর্মকর্তাদের এমন প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা এমন ব্যক্তিদের ভিসা না দেন যারা যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের সরকারের সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য হলো অভিবাসীর সংখ্যা অনেক বেশি কমিয়ে ফেলা। এজন্য কাগজপত্রবিহীন অনেক অবৈধ অভিবাসীকে শিকলে বেধে তিনি তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। অপরদিকে ফিলিস্তিনকে সহায়তা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

এরসঙ্গে গ্রিনকার্ডধারী অনেক মানুষের গ্রিনকার্ডও বাতিল করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করা বৈধ অভিবাসীরাও শঙ্কায় পড়েছেন।


এই বিভাগের আরো খবর