মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ভারতে ছোট কাপড় পরা মডেলদের শাসাল হিন্দু শক্তি সংগঠন

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে ছোট কাপড় পরে আসায় মডেলদের শাসিয়েছেন হিন্দু শক্তি সংগঠন নামে একটি দলের নেতাকর্মীরা।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। সেখানে লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে রিহার্সেল চলছিল। ওইদিন হিন্দু শক্তি সংগঠনের নেতাকর্মীরা সেখানে যান। তাদের নেতৃত্ব দেন সংগঠনটির রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনগর।সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাঘবেন্দ্র মডেলদের সঙ্গে তর্ক করছেন। পশ্চিমা পোশাক পরায় তিনি মডেলন সমালোচনা করেন।


এই বিভাগের আরো খবর