মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

মঞ্চে দেব-রুক্মিণীর উত্তরীয় বদল কিসের ইঙ্গিত?

বিনোদন ডেস্ক :
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্ভবত স্মরণীয় হয়ে থাকতে চলেছে। এ বারের উৎসবে বিদেশি অতিথিদের ভিড় বেশি। চেয়ারপার্সন থেকে আমন্ত্রিতদের মধ্যেও অনেক বদল। বদলেছে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান। সব ছাপিয়ে উৎসব মঞ্চে দেব-রুক্মিণী মৈত্রের উত্তরীয় বদল! সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব মঞ্চ থেকে এক ঝাঁক তারকা অতিথিদের সাক্ষী রেখে কিসের ইঙ্গিত দিলেন তিনি?

খেলার দুনিয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে আর্জেন্টিনার পরিচালক পাবলো জাস্টিনো সিজ়ার— সকলেই উদ্যাপনে শামিল। মুখ্যমন্ত্রীর ডান পাশে আসীন সাংসদ-অভিনেতা দেব। বাঁ পাশে সৌরভ। সমস্ত অভ্যাগতদের আপ্যায়নের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মাননা। সঞ্চালক জুন মালিয়া, যিশু সেনগুপ্তের আহ্বানে মঞ্চে উপস্থিত রুক্মিণী মৈত্র।

হাসিমুখে ‘দিদি’কে উত্তরীয় পরাতে যেতেই পলকে পরিস্থিতির বদল। অভিনেত্রীর হাত থেকে উত্তরীয় নিয়ে সটান পাশে দাঁড়ানো দেবের গলায় পরিয়ে দিলেন তিনি! সাধারণত, সম্মাননা যাঁকে জানানো হয় তিনি উত্তরীয় রাখেন। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী চিরাচরিত সেই পথে হাঁটলেনই না! এর মাধ্যমেই কি তিনি দুই তারকার ভবিষ্যৎ নিয়ে আগাম আভাস দিলেন? উত্তর দেবে সময়।


এই বিভাগের আরো খবর