সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মণ্ডীই ‘কাঁটা’! কংগ্রেসের জেতা আসন ছিনিয়ে নিলেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

দেশের ফলে চমক দিলেও হিমাচল প্রদেশের চারটি আসনে দাগ কাটতে পারল না কংগ্রেস। জেতা আসনও হাত থেকে বেরিয়ে গেল! নেপথ্যে বিজেপির বহু চর্চিত তারকা প্রার্থী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মণ্ডী আসনটিতে ৭৪ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। যা পাল্টে দিয়েছে হিমাচলের অঙ্ক। আবার বিজেপি সেখানে ফিরে পেয়েছে ‘চারে চার’ তকমা।

ভোটগণনার শেষে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের চারটি আসনেই বিপুল ব্যাবধানে জয় পেয়েছে বিজেপি। হামিরপুর, শিমলা এবং কাংড়া নিয়ে বিশেষ সংশয় ছিল না। মণ্ডী আসনটি কংগ্রেসের দখলে ছিল। সেখানে বিক্রমাদিত্য সিংহকে হারিয়ে দিয়েছেন কঙ্গনা। হামিরপুরে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ১ লক্ষ ৮২ হাজার ভোটে জিতেছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল সৎপাল রায়জ়াদাকে। কাংড়ায় বিজেপির টিকিটে এ বার লড়েছিলেন রাজীব ভরদ্বাজ। তিনি কংগ্রেসের আনন্দ শর্মাকে আড়াই লক্ষ ভোটে হারিয়ে দিয়েছেন। শিমলায় বিজেপির সুরেশ কুমার কাশ্যপও প্রায় ৯০ হাজারের বেশি ভোটে জিতেছেন।


এই বিভাগের আরো খবর