২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই কাজ কত দূর এগিয়েছে, তা সরেজমিনে মাওবাদীদের সবচেয়ে শক্ত ঘাঁটি বস্তারে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের এই সফরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দশেরার ‘মুরিয়া দরদারে’ যোগদান-সহ অন্য কয়েকটি প্রশাসনিক কর্মসূচি রয়েছে শাহের।