সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

রাকসু কার্যালয়ে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি আহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি, কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেয়া ও কালা ভাঙ্গা নিয়ে দিনভর উত্তেজনার মধ্যে শেষ হয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়। রাজশাহী বিশ্ববিদ্যলয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি নিয়ে ছাত্রদল ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের চরম উত্তেজনার বিরাজ করে। এই নিয়ে পাল্টা পাল্ট সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিডিউল চার দফা কাটা ছেড়ার পর আজ ৩১ আগস্ট রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র ও টেবিল চেয়ার তছনছ করে গেটে তালা দিয়ে অবস্থান নেয় ছাত্রদল। পরিস্থিতি জটিল হয় বৈষম্য বিরোধী ছাত্র সহ অন্যরা মনোনয়নপত্র তুলতে এলে। ছাত্রদলের বাধায় মনোনয়নপত্র তুলতে না পেরে কোষাধ্যক্ষ কার্যালয়ের গেটে অবস্থান নেন তারা।  দফায় দফায় উত্তেজনার পর দুপুরে ভেঙ্গে ফেলা হয় ছাত্রদলের লাগানো তলা। ফলে চার ঘন্টা বন্ধ থাকার পর রোববার দুপুর ২টা থেকে মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু হয় আবার।
ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে রাকসু নির্বাচন কমিশন।  বৈঠকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে ঘোষিত সিডিউল অনুযায়ি রাকসু নির্বাচনের অবশিষ্ট কার্যক্রম শেষ করে আগামি ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের সিদ্ধান্তই বহাল রেখেছে কমিশন।
এদিকে উদ্ভূদ্ধ পরিস্থিতি নিয়ে  আজ সন্ধ্যা ৭টায় আমি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন কমিশনাররা।  এখানে সর্বসম্মতিক্রমে আগামী ২৫ শে সেপ্টেম্বরই নির্বাচন করার মতামত দেন তারা। তবে বৈঠকে জানি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।  বৈঠক চলাকালে বামপন্থী ছাত্র সংগঠনের একটি অংশ বৈঠক বয়কট করে সিনেট ভবন ত্যাগ করে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে আজ   ভিপি পদে ১৮, জিএস ১২পদে,  এজিএস পদে ১৩ জন সহ অন্যান্য পদে মোট ৩৮৭  জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে
রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

রাকসু কার্যালয়ে ছাত্রদলের দেওয়া তালা ভেঙে ভেতরে ঢুকলেন শিক্ষার্থীরা

রাকসু কার্যালয়ে ছাত্রদলের দেওয়া তালা ভেঙে ভেতরে ঢুকলেন শিক্ষার্থীরা


এই বিভাগের আরো খবর