রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক এর সামনে গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ফলক উন্মেচন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

৩ হাজার ৭৫.৪২ বর্গফুট আয়তনে এ গ্রীন বিল্ডিংটি নির্মিত হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এ ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩শ ৪৪টাকা। ৫ তলা ফাউন্ডেশনে ২য় তলা বিশিষ্ট গ্রীন বিল্ডিং এর নিচতলায় দোকান ঘর থাকবে। ২য় তলায় হলরুম/কমিউনিটি স্পেস ও ব্রেস্ট ফিডিং কর্ণার থাকবে।

পরিবেশ বান্ধব হলোব্লক দিয়ে এ বিল্ডিংটি নির্মিত হবে। নিজস্ব সোলার প্যানেল ব্যবহৃত উৎপাদিত বিদ্যুৎ দিয়ে আলোকায়নের ব্যবস্থা করা হবে। উত্তরাঞ্চলে এটিই প্রথম বিল্ডিং। এ বিল্ডিংটিতে বিশেষায়িত গ্লাস ব্যবহৃত করা হবে যা তাপরোধী। বিল্ডিংটির রুফটফে তাপরোধী রংঙের কোটিং ব্যবহৃত হবে। যা বিল্ডিংটিকে শীতল রাখতে সহায়তা করবে। বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য টয়লেট ও লিফটের ব্যবস্থা রাখা হবে। এই ভবনের সম্মুখ অংশে ভার্টিক্যাল গার্ডেনিং করা হবে। যা বিল্ডিংটিকে পরিবেশ বান্ধব রাখতে সহায়তা করবে।

ভবন নির্বাচনের উদ্বোধন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান লিটন বলেন, এই ভবনটিতে নির্মাণে ব্যবহার করা হবে পরিবেশ বান্ধব ইট। ভবন নির্মাণ শেষে এটি চালু হলে প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দেয়া হবে গ্রীন এনার্জির মাধ্যমে। থাকবে সবুজের সমারোহ। এই বিল্ডিং এর তাৎপর্য রয়েছে। এখানে কোন জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ থাকবে না। বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। এখানে প্রকৃতিকে গুরুত্ব দেয়া হবে। যা দেখে সমাজের অন্য সবাই এ ধরনের ভবন নির্মাণে উদ্বুদ্ধ হবে।

এ সময় রাসিক প্রশাসক আরো বলেন, দুদিনের বৃষ্টিতে রাজশাহীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তার অন্যতম কারণ ছিল ভবন নির্মাণে ডেভলপার কোম্পানিদের অসচেতনতা। ফুটপাত ও রাস্তা সহ ড্রেনের ফাঁকা স্থান দখল করে ভবন নির্মাণের সামগ্রী রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও একটি পক্ষ উদ্দেশ্য প্রমাণিত হয়ে ড্রেনের মুখ বন্ধ করে রেখেছিল।

উদ্বোধনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ১৭নং পূর্ব ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলী, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবু, যুবনেতা তৌফিক আব্দুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর