সঞ্জীব কাপুর
ভারতীয় রন্ধনশিল্পীদের মধ্যে তিনি অন্যতম পরিচিত মুখ। তার ‘খানা খাজানা’ টেলিভিশন শোটি প্রায় ১৮ বছর ধরে চলেছে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ১৯৮৪ সালে কর্মজীবন শুরু করে ১৯৯২ সালে মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলের প্রধান শেফ হন।
তিনি বিশ্বের হাতেগোনা কয়েকজন ভারতীয় শেফের মধ্যে একজন, যিনি রন্ধনজগতের সম্মানজনক ‘মিশেলিন স্টার’ অর্জন করেছেন। পাঞ্জাবের অমৃতসর থেকে যাত্রা শুরু হলেও বর্তমানে নিউ ইয়র্কের ম্যানহাটনে তার ‘বাংলো’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে।তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ৮০-১২০ কোটি টাকা।
কুণাল কাপুর
টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে তিনি বেশ পরিচিত মুখ। বিভিন্ন রান্নার শোয়ে সঞ্চালক ও বিচারক হিসাবে তাঁকে দেখা যায়। ২০০২ সালে বিলাসবহুল রেস্তোরাঁয় কাজ শুরু করেন। বর্তমানে তার ‘কোয়ার্টার প্লেট’ এবং ‘পিনকোড’ নামে রেস্তোরাঁ চেন রয়েছে।ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকেও তিনি উল্লেখযোগ্য আয় করেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।
রণবীর ব্রার
উত্তরপ্রদেশের লখনউয়ের সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও রন্ধনশিল্পে নিজের জায়গা করে নিয়েছেন। ১৭ বছর বয়স থেকেই তিনি এই কাজ শুরু করেন।পড়াশোনা শেষে বিলাসবহুল হোটেলে চাকরি এবং বিদেশে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে ভারত ও দুবাইয়ে তার একাধিক রেস্তোরাঁ রয়েছে। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।