লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল-ফাওকা এলাকায় ইসরায়েলি হামলায় দুজন নিহত ও দুজন আহত হন। নাবাতিয়ে শহরে আটজন, আরব সালিম গ্রামে দুজন নিহত ও ছয়জন আহত এবং কাফর রুমান এলাকায় আরও চারজন আহত হয়েছেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে তারা সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করে এ বিমান হামলা চালিয়েছে।






