সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ঠান্ডায় জল খাওয়া কমে যায়। শরীরে জলের অভাব হলে শারীরবৃত্তীয় অনেক কাজের গতিই শ্লথ হয়ে পড়ে। এই সময়ে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। বিশেষ করে, শিশু এবং বয়স্কদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। যদিও পুষ্টিবিদেরা বলেন, কোষ্ঠ পরিষ্কার রাখতে হলে ডায়েটে ফাইবার জাতীয় খাবার রাখা জরুরি। তবে যোগ প্রশিক্ষকেরা বলছেন, খাবারের পাশাপাশি নিয়মিত ভদ্রাসন করলেও সমস্যার সমাধান হতে পারে।

test

কী ভাবে করবেন?

· প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে বসুন।

· পিঠ, গলা, মাথা থাকবে টান টান। পা সামনের দিকে প্রসারিত করুন। শ্বাস যেন স্বাভাবিক থাকে।

· এ বার দু’টি পায়ের পাতা এমন ভাবে রাখবেন, যেন তা প্রণামের ভঙ্গিতে থাকে। নিতম্ব, ঊরু মাটি স্পর্শ করে থাকবে।

· এ বার শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে দু’টি হাত পায়ের পাতার উপর রাখুন।

· পায়ের পাতাজোড়া যতটা সম্ভব টেনে মূত্রাশয় বা মূত্রথলির কাছে নিয়ে আসুন। দু’টি গোড়ালির শেষপ্রান্ত প্রায় যোনিতে থ য়াল রাখতে হবে পা যেন মাটি থেকে উঠে না যায়।

· খেয়াল রাখতে হবে পা যেন মাটি থেকে উঠে না যায়। এই অবস্থানে থাকতে হবে অন্তত মিনিট দুয়েক। এই অবস্থানে থাকার সময়ে শ্বাস-প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে।


এই বিভাগের আরো খবর