শনিবার রাজধানী বোগোতায় এক নির্বাচনি প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হন সামনের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য পদপ্রার্থী উরিবে। তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।উরিবের সহধর্মিণী মারিয়া ক্লডিয়া তারাযোনা সাংবাদিকদের বলেছেন, কলম্বিয়ার কোনও পরিবারের এই যন্ত্রণা ভোগ করা উচিত নয়। এই যন্ত্রণার কোনও নাম নেই-এটি কষ্ট, আতঙ্ক বা দুঃখবোধ নয়।
কর্তৃপক্ষ সোমবার জানায়, উরিবের ওপর হামলার উদ্দেশ্য নিয়ে একাধিক দিক থেকে তদন্ত চলছে। এক কিশোরকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, সন্দেহভাজন ওই তরুণ পুলিশকে তার জবানবন্দি দিয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তির মতে, মঙ্গলবারের বোমা হামলা এবং উরিবের ওপর গুলির মধ্যে যোগসূত্র থাকতে পারে। তার দাবি, বিদ্রোহী গোষ্ঠীগুলো মাদক পাচারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে, যদিও তিনি এর কোনও প্রমাণ পেশ করেননি।
প্রেসিডেন্ট পেত্রো ইতোমধ্যে সরকারি কর্মকর্তা ও বিরোধী দলীয় নেতাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।







