পুলিশ বলেছে তারা স্থানীয় সময় রাত ১১ টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ভবনের ভিতরে আটকাপড়াদের’ উদ্ধারের চেষ্টা চালায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি। হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের ধারনা বিনোদন কেন্দ্রটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’ বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।