সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

২০২৫ সালে নির্বাচন চায় বিএনপি জোট

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের নেতারা। তারা মনে করেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে সেটা নানা কারণে আরও বিলম্বিত হতে পারে। তাই নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে হবে।আজ (শনিবার) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে এই মতামত দেন ১২ দলীয় জোটের নেতারা।


এই বিভাগের আরো খবর