রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

৭ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫

পুতিনের বিরুদ্ধে তিনি কোনও ব্যবস্থা নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেটা আপনাদের বলবো না। আমরা কিছু সারপ্রাইজ রাখতে চাচ্ছি।এদিকে মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে।২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও প্রথম দিকে তার বক্তব্য কিছুটা রাশিয়ার অবস্থানের প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে তিনি পুতিনকে প্রকাশ্যে সমালোচনা করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা এখন পর্যন্ত কোনও উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। মস্কো এখনও ট্রাম্পের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি, যদিও কিয়েভ তা গ্রহণ করেছে।অন্যদিকে, মাত্র কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ট্রাম্প তার নতুন ঘোষণায় তা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। এর পরপরই জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ তিনি দিয়েছেন, যাতে ইউক্রেনের জন্য জরুরি প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করা যায়।


এই বিভাগের আরো খবর