রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

পিছিয়ে থেকেও সামান্য এগোলেন কেজরীওয়াল

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

দ্বিতীয় রাউন্ডে এগোলেন কেজরী

দিল্লির ভোটগণনার দ্বিতীয় রাউন্ডে সামান্য এগোলেন কেজরীওয়াল। বিজেপির প্রবেশ সিংহ কিছুটা পিছিয়ে পড়েছেন।

পিছিয়ে গেলেন ভরদ্বাজ
সৌরভ ভরদ্বাজ পিছিয়ে গেলেন। গ্রেটার কৈলাসে তাকে ছাপিয়ে গিয়েছেন শিখা রায়।

এগিয়ে সৌরভ ভরদ্বাজ
গ্রেটার কৈলাস আসনে এগিয়ে আপ নেতা সৌরভ ভরদ্বাজ। ওই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির শিখা রায় এবং কংগ্রেসের গরভিত সিংভি।

আতিশীর কেন্দ্রে কী অবস্থা
কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ওই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রমেশ বিধুরী এবং কংগ্রেসের অলকা লম্বা। প্রাথমিক প্রবণতায় অনেক এগিয়ে রমেশ।

পিছিয়ে সন্দীপ দীক্ষিত
নয়াদিল্লি আসনে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। ওই আসনে লড়ছেন কেজরীওয়াল নিজে। কিন্তু পোস্টাল ব্যালটে তিনিও পিছিয়ে। নয়াদিল্লিতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা।

আত্মবিশ্বাসী আতিশী
দিল্লিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী আতিশী। শনিবার সকালে তিনি বলেন, ‘‘এটা কোনও সাধারণ ভোট নয়। এটা শুভ এবং অশুভের লড়াই। আমি নিশ্চিত, দিল্লির মানুষ শুভর সঙ্গে থাকবেন। কেজরীওয়াল চতুর্থ বারের জন্য় মুখ্যমন্ত্রী হবেন।’’

কে কত আসনে এগিয়ে
ভোটগণনা শুরুর ৪০ মিনিট পরের পরিসংখ্যা বলছে, আপ ২০টি আসনে এগিয়ে, ২৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। চলছে পোস্টাল ব্যালটের গণনা।


এই বিভাগের আরো খবর