অনুপ্রবেশকারীদের দলটির মধ্যে ছিলেন তিন জন পুরুষ, তিন জন নারী, সাতজন শিশু ও নাবালক। বিএসএফের দাবি অনুযায়ী, এই ১৩ জনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোণা ও বরিশাল জেলায়।এদিকে, আটককৃত তিনজন ভারতীয় দালালের নাম পরিচয় ইতোমধ্যেই জানা গিয়েছে। এরা হলেন – কাজল দাস, অজিত দাস এবং প্রসেনজিৎ দেবনাথ। এরা আসামের শিলচর ও ত্রিপুরার উনাকোটি জেলা এবং ধলাই জেলার বাসিন্দা।
অন্য একটি ঘটনায় একটি যৌথ তল্লাশি অভিযান চলাকালীন দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয় আগরতলার রেল স্টেশন থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিএসএফ ও জিআরপি-র যৌথ অভিযানে এই দুজনকে আটক করা হয়।আরও একটি যৌথ অভিযানে গ্রেফতার করা হয় আরও দুই বাংলাদেশি নাগরিককে। পুরোনো ওএনজিসি-র কাছে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সূত্রের দাবি, এই দুই বাংলাদেশি আগেই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারত থেকে গোপনে বাংলাদেশ ফেরার পথে তাদের ধরা হয়।







