রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

৫৮ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ওই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এছাড়া, ন্যাটোসহ ইউক্রেনের সমর্থনে থাকা অন্যান্য মিত্ররা এই সভায় অংশ নিয়েছে।সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনের সামরিক যান ও সরঞ্জামের মেরামত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, রাডার ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী মাইন এবং কয়েক লাখ ড্রোন সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার আরেকটি বৈঠকে সভাপতিত্ব করেছেন হিলি। ইউক্রেনের সমর্থনে থাকা দেশের সমন্বয়ে কথিত ইচ্ছুকদের জোটের (কোয়ালিশন অব দ্য উইলিং) ওই বৈঠকে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই জোটের প্রধান উদ্দেশ্য হলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বা যুদ্ধপরবর্তী যে কোনও সময়ে শান্তিরক্ষা মিশনের উদ্যোগ নেওয়া।


এই বিভাগের আরো খবর