রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এদিকে, হামাসের দাবির সমালোচনা করে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেছেন, হামাসের কথাবার্তায় এটা স্পষ্ট যে, শান্তি প্রতিষ্ঠায় তাদের কোনও আগ্রহ নেই। তারা কেবল অনিঃশেষ নৃশংসতা জিইয়ে রাখতে আগ্রহী। কিন্তু ট্রাম্প প্রশাসনের শর্ত এখনও একই আছে- জিম্মিদের ছেড়ে না দিলে নরকযন্ত্রণা ভোগ করতে হবে।

ফিলিস্তিনি ও মিসরীয় কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি পুনরায় কার্যকর এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে গত সোমবার কায়রোতে আয়োজিত বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি।ইসরায়েল ৪৫ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তাদের যুক্তি ছিল, এই বিরতিতে অবশিষ্ট বন্দিদের মুক্তির সুযোগ তৈরি হবে এবং পরবর্তীতে যুদ্ধ বন্ধের বিষয়ে পরোক্ষ আলোচনা শুরু করা যাবে। অবশ্য, ইতোমধ্যেই ইসরায়েলের অস্ত্রসমর্পণের শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের দাবি, কেবল যুদ্ধ সমাপ্তির একটি পূর্ণাঙ্গ চুক্তির অংশ হিসেবেই বাকি বন্দিদের মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে ৩৮ জন বন্দিকে ছেড়ে দিয়েছেলি হামাস। তাদের দাবি ছিল যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা কিন্তু ইসরায়েল প্রস্তাব করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি। এ নিয়ে বাদানুবাদ থেকে গত একমাস ধরে গাজায় আবার হামলা শুরু করেছে তেল আবিব। তাদের দাবি, বাকি ৫৯ জিম্মি এবং গাজা নিরস্ত্রীকৃত হলেই তারা কেবল ক্ষান্ত দেবে। ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলে আসছে, কেবল সামগ্রিক যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা পেলেই তারা জিম্মি মুক্তি ও অস্ত্রত্যাগের শর্ত মেনে নেবে।


এই বিভাগের আরো খবর