জবাবে ট্রাম্প বলেন, “তিনি (রুবিও) ভুল বলেননি। এখন কোনো কারণে দুই পক্ষের (রাশিয়া এবং ইউক্রেন) মধ্যে কোনো একটি যদি যুদ্ধাবসানের ব্যাপারটিকে জটিল করে তোলে, সেক্ষেত্রে আমরা প্রথমে ওই পক্ষকে বলব- ‘তোমরা নির্বোধ, তোমরা বোকার দল, তোমরা ভয়াবহ মানুষ’ এবং তারপর তাদের পাশ কাটিয়ে চলে যাব।”“তবে আমরা আশা করছি যে এমন কিছু ঘটবে না এবং আমরা খুব শিগগিরই এটা শেষ করতে পারব।”
তবে তার সেই প্রস্তাবনা খারিজ করে দিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে জানানো হয়েছে, মূল যেসব ইস্যুর কারণে এই যুদ্ধ চলছে, প্রস্তাবনায় সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়নি।২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবির— প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।
অবশ্য এর আগেও ১ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এই যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেবার জেলেনস্কিকে ‘ভয় দেখানোর জন্য’ এ হুমকি দিয়েছিলেন তিনি।