রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পশ্চিমবঙ্গের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে মধ্য কলকাতার রিতুরাজ হোটেল এই দুর্ঘটনার শিকার হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলবাহিনী। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া, বেশ কয়েকজনকে জীবিত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে।

ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনার শিকার আর না হতে হয়, সেজন্য (বিভিন্ন ভবনের) অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ওপর পর্যালোচনা এবং কঠোর নজরদারি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, অনেক মানুষ ভবনের ভেতরে থাকা অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়লো। কী মর্মান্তিক ঘটনা! সেখানে কোনও নিরাপত্তা বা সুরক্ষা, কিছু নেই। করপোরেশন যে কী করছিল, যেটা আমার মাথায় আসছে না।


এই বিভাগের আরো খবর