কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এইসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে।
এদিকে, পাকিস্তানের দাবি, তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে।এই অস্থিরতার মধ্যেই ভারত গেলেন ইরানের সর্বোচ্চ কূটনীতিক। আরাকি বলেছেন, আমাদের এই অঞ্চলে শান্তি খুবই প্রয়োজন। বিশেষত আঞ্চলিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চাইলে শান্তি ও স্থিতিশীলতার কোনও বিকল্প নেই। ভারত ও পাকিস্তান সেটা অর্জনের লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।







