সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার পর আন্তর্জাতিক দরবারে পাকিস্তানবিরোধী প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে তৈরি হয়েছে সর্বদলীয় এক প্রতিনিধি দল। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য এবং মুখপাত্রদের নিয়ে তৈরি এই দলকে বিভিন্ন দেশে ঘুরে বিশ্বমঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে।
সেই দলে তৃণমূল কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গের বহরমপুরের সংসদ সদস্য তথা সাবেক ভারতীয় ক্রিকেট দলের সদস্য ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই নাম প্রত্যাহার করে নেয়, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
তিনি বলেন, আগেও বলেছি, পররাষ্ট্রনীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। এখন আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশন সমর্থন করছি। কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে। অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। এটি দলের সিদ্ধান্ত। যদি আমাকে অনুরোধ করে, তবে আমরা চিন্তাভাবনা করে পাঠাবো।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করছি, এটি বলা ঠিক নয়। সংসদীয় দল সংসদের বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। সেটিও দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। লোকসভা ও রাজ্যসভার চেয়ারম্যান আমি অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে অবশ্যই জানাবো।