এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৮৭ জন আক্রান্ত হয়েছেন। এরপর ৫৬২ জন আক্রান্ত নিয়ে ভুগছে দিল্লি এবং ৫৩৮ জন নিয়ে পশ্চিমবঙ্গ।
ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের মতো হয়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার। বাজারের মতো জনবহুল এলাকায় দূরত্ব মেনে চলতে মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সবাইকে মাস্ক ব্যবহার, অন্যদের সংস্পর্শের বিষয়ে সচেতনতা (যেমন জড়িয়ে ধরা বা হাত মেলানো), পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনার নতুন ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ নিতে চাইছে। এ জন্য স্কুল অব ট্রপিক্যালে নমুনা প্রেরণের তোড়জোড় করছে।
এছাড়া, শ্বাসকষ্টে ভোগা রোগীদের বাড়তি নজরদারিতে রাখার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, স্থানীয় ক্লিনিকের পরিকাঠামো মজবুতকরণের দিকে মনোযোগ দিচ্ছে তারা।







