সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ইরানি হামলা মোকাবিলায় ইসরায়েলকে সহায়তার ইঙ্গিত যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

রবিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রিভস বলেন, এটি ছিল সতর্কতামূলক একটি পদক্ষেপ। আমরা সেই চেষ্টাই করছি সংঘাত যেন আর না বাড়ে। ইসরায়েল সহায়তা চাইলে ব্রিটেন কী করবে—এমন প্রশ্নের উত্তরে রিভস বলেন, এর আগেও যখন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আমরা তাদের সমর্থন দিয়েছি । তিনি আরও বলেন, আমরা একদিকে নিজেদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছি, আবার মিত্রদের সহায়তার জন্যও প্রস্তুত আছি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইরানের ছোড়া ড্রোন ইসরায়েলের দিকে আসার সময় সেগুলো ধ্বংসের অভিযানে অংশ নিয়েছিল ব্রিটিশ যুদ্ধবিমান। একইভাবে গত বছর অক্টোবরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দুটি ব্রিটিশ যুদ্ধবিমান ও একটি রিফুয়েলিং ট্যাংকার মোতায়েন করা হয়। যদিও ওই সময় তারা কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।


এই বিভাগের আরো খবর